অশ্রু ঝড়া জুলাই ২০ ২৪
শেখ মোঃ নূরুল ইসলাম
বাংলাদেশ ইতিহাসের বিজয় নিশানে
বজ্রকন্ঠের দেশ মমশির ছাত্রজন।
জনতার উত্থানে কন্ঠেস্বর ছাত্র মহল
ঘুম ভাঙ্গিয়ে জাগ্রত এক মনোবল ।
লাল সবুজের পথের পথিক প্রভাতী
নিরুউদ্দেশ্য যাত্রা পথের যুদ্ধা ছাত্র জনতা।
রূপান্তরত করে সুখের খোজের রথে
শিরোনামহীন লঙ্গর মুক্তো খেলার পথে ।
রত্নগর্ভা মহাযোদ্ধার রক্তে লাল রাজপথ
অশ্রুজল বুক ভিজে হৃদয় ভেঙ্গা কাতর।
দিলনা রেহাই ঘুমন্তর শিশু কেউ
মাইয়া দয়া হিন অন্তরে তাদের ।
রক্ত ঝড়া জুলাই এর কথা মনে হলে
চোখের জলের জোয়ারে নদী গড়ে।
ভুলোনা তোমরা ভুলেও কভু
জুলাই এর এই দিনগুলো ।
পূর্ণতাকে আধারে দিয়েছেল নিভিয়ে
স্মৃতিগুলো শূন্যতার প্রতিকূলে ।
লক্ষ অভিনয়, চালিয়েছে গুলি বৃষ্টির মতো
ছাত্র জনতার অগণিত লাশ রাজপথে ।
সন্তান হারানোর বেদনা হৃদয় কেঁপে ওঠে
এক করুণ ইতিহাস।