
দশটি বছর পূরণ হল
কত সময় দিলাম,
ঝড় তুফানের বাধা ভেঙ্গে
বন্ধু মোরা ছিলাম।
কত স্বজন চলে গেছে
হাসি-কান্নার মাঝে!
বন্ধু কলিগ পরিচয়ে
স্মৃতির ধ্বনি বাজে।
দশটি বছর পূর্ণ হলো
পরের অধীন ছলে!
বেসরকারি কর্পোরেশন
এগারোতে চলে।
অপরূপা সৈকতে যে
ভালো মনের ভেলা,
হাটি হাটি পা পা করে
বন্ধু মহল মেলা।
কত এলো চলে গেল
রাখে না যে কেউ!
চুল দাড়িতে পাক ধরেছে
যাচ্ছে সময় ঢেউ।
◾আলহামদুলিল্লাহ আমাদের ১০ বছর ২ মাস ০৮ দিন পূর্ণ হলো।
◾০১ জুলাই ২০১৪ইং টেকনো মিডিয়া লিঃ কাজে নিয়োগ প্রাপ্ত হই।
◾কলিগের মধ্যে এখনো চাকরিতে অবস্থানে আছে: আমি আব্দুস সাত্তার সুমন ইঞ্জিনিয়ার ঢাকা মিরপুর। সৈকত রহমান ইঞ্জিনিয়ার ময়মনসিংহ। অপু ইঞ্জিনিয়ার কক্সবাজার। আমরা একসাথে জয়েন করি।