প্রিন্ট এর তারিখঃ মে ২৫, ২০২৬, ১০:৫৭ এ.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ২, ২০২৪, ৭:৫১ পি.এম
গরমে শীতের পিঠা

গরমে শীতের পিঠা
আব্দুস সাত্তার সুমন
গরমকালে শীতের পিঠা
বর্ষা যাচ্ছে চলে..
আধো আধো হালকা শীতে
খুকু খাবে বলে
মরিচ বাটা চিতই পিঠা
গরম পানির জলে,
সেদ্ধ করে খাবে খোকা
কাঁঠাল গাছের তলে।
শীতের সময় দেবো তোদের
এখনো দু'মাস বাকি,
নতুন ধানের খেজুরের গুড়
উঠবে তখন নাকি!
আম্মু তুমি দিবে আমায়
মিঠাপুলি করে,
বায়না ধরে খোকা খুকু
ছাড়ছে না যে মোরে।
www.iqrabd24.com