স্বাধীনতার বার্তা
মোহাম্মদ আবুল কাসেম
বহু ত্যাগের বিনিময়ে
পেলাম স্বাধীনতা,
ছাত্রছাত্রী জীবন দিলো
সাথে আমজনতা।
মৃত্যু ভয়কে জয় করিয়া
সরকারের হয় পতন,
এই জয়টাকে ধরে রাখতে
করতে হবে যতন।
হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান
একসাথে বাস করি,
হাতের মাঝে হাতটা রেখে
বাংলাদেশটা গড়ি।
রাখবো না কেউ হিংসা বিদ্বেষ
মনের মাঝে পোষে,
করবো না কেউ কারো ক্ষতি
ব্যক্তিগত রোষে।