প্রিন্ট এর তারিখঃ মে ২৬, ২০২৬, ৩:০০ পি.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ২৩, ২০২৪, ১১:১৩ এ.এম
সিংহাসনে বসে তুমি

সিংহাসনে বসে তুমি
এম.এস নাজমুছাবির শামীম
নিজের দোষে দোষী তুমি
চাপাও কেনো পরের ঘারে ;
সিংহাসনে বসে তুমি
অন্যায় করছো একাধারে।
দেশকে ভেবে বাপের ভিটা
দখল করছো অন্যায় পথে ;
নিজের হাতে ধ্বংস করে
দেশটা ছাড়ছো ভিন্নমতে।
সুনেত্রী না ছিলে তুমি
ছিলে সরকার শৈরাচারী ;
নিজের ফাঁদে নিজেই পরলে
ছাড়লে তুমি দেশ বেচারী।
পাপের বোঝা হলে ভারী
পতন তারি হতে হবে ;
পতন নমরূদ ফেরাউনের
জানে তাহা ধরার সবে।
শৈরাচারীর পতন ঘটবে
কুরআন হাদিস সত্য বাণী ;
যুগ যুগ ধরে প্রমাণিত
এটা আমরা সবে মানি।
www.iqrabd24.com