ছাত্র সমাজ
মোঃ আবু সুফিয়ান
ইসলামপুর, জামালপুর
স্বৈরশাসক বিদায় এখন
আমার বাংলা থেকে,
দেশ বিদেশে সন্ধান করি
শান্তি কোথায় থাকে!
শাসন শোষণ উৎপীড়নে
বাংলার ভূমি সেরা,
আন্দোলনে রুখতে পারে
ছাত্র সমাজ তারা!
জীবন যৌবন বিলীন করে
আন্দোলনের ডাক,
অশুভ শক্তি রুখতে হবে
দাও হে জোরে হাক!
নবীন প্রবীণ ছাত্র সমাজ
চলরে সবাই চল,
আপন করে দেশটি গড়ি
মনে রাখবো বল!
দলাদলি চাই না আমরা
চাই যে সুন্দর দেশ,
সৎ লোকের শাসন কেমন
দেখবে বাংলাদেশ।