চব্বিশের এই জুলাই
সরদার মুক্তার আলী
চব্বিশের এই জুলাই
লাশ পড়েছে ধুলায়
রক্ত ভেজা শাার্ট
সত্যি দারুণ স্মার্ট
বলছে সবাই শহীদ
রংপরের আবু সাঈদ।
বাংলা জুড়ে দামাল ছেলে
আদর স্নেহ যায় ফেলে
রক্তে জাগা ঐক্যতে
মাতৃভূমির সখ্যতে
দুঃশাসনের উৎপাটনে
ষড়যন্ত্রের উদঘাটনে
স্বৈরশাসন নিপাত যাক
গণতন্ত্র মুক্তি পাক।
জমিন ভিজে রক্তে
যুদ্ধ জয়ের অক্তে
শহীদ ওরা শহীদ
খুন ওদেরই লোহিত
স্বাক্ষ্য দেবে ইতিহাসে
ওরা দেশকে ভালোবাসে।
চব্বিশের এই জুলাই
বাংলাদেশের ঝুলায়
স্বাধীনতার গন্ধে
আন্দোলনের ছন্দে
মুক্তি পেলো দেশটা
হাসি খুশির রেশটা
খোদাই থাকুক হৃদয়ে
বাংলাদেশের বিজয়ে।