প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ২৫, ২০২৬, ৮:৫৪ পি.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ২, ২০২৪, ১১:০৬ এ.এম
বখতিয়ারের ঘোড়ায় চড়ে

বখতিয়ারের ঘোড়ায় চড়ে
মাওলানা তাজুল ইসলাম নাহীদ
বখতিয়ারের ঘোড়ায় চড়ে
চল্ ছুটে চল্ সবে,
আশা করছি উচিত শিক্ষা
পাবে এবার তবে।
তিতুমীরের বাঁশের কেল্লায়
উড়াবো ফের কেতন,
জাগো জাগো নবীন প্রবীণ
ফেরাও সবে চেতন।
আর কতোকাল ঘুমের ঘরে
থাকবে হয়ে অন্ধ,
চলো সবাই রাজপথে ভাই
করতে জুলুম বন্ধ।
নেই সময় নেই বসে থাকার
চলো রণাঙ্গনে,
উড়াবো যে বিজয় নিশান
আমরা একই সনে।
www.iqrabd24.com