
আজ আমার জন্ম দিনে
কেউ রাখেনি খোঁজ
তোমার মতো কেউ বলেনি
পড়ছে মনে রোজ।
বাবা এখন অনেক দূরে
কেমনে স্মরণ করে
সবুজ ঘাসে শিশির ভেজা
পলি মাটির ঘরে।
কেউ বলেনি লক্ষী মেয়ে
কেমন আছো তুমি
জন্ম দিনে যাচ্ছি আমি
ফল নিয়ে মৌসুমী।
আমার বাবা দূর আকাশে
একলা জেগে থাকে
মন খারাপের দিনে আজো
স্বপ্নে কাছে ডাকে।
বাবা ছাড়া এতিম আমি
কেউ রাখেনা খোঁজ
একলা জাগি একলা কাঁদি
সন্ধ্যা সকাল রোজ।
বাবা আমার আসমানী-চাঁদ
আঁধার রাতের নুর
হে পরওয়ার দিও তারে
শান্তি -সমুদ্দুর।