প্রিন্ট এর তারিখঃ মে ২৫, ২০২৬, ৩:৫২ পি.এম || প্রকাশের তারিখঃ মে ২৫, ২০২৪, ১২:৩৯ পি.এম
রাস্তার হক

রেফারেন্স সহীহ্ বোখারী হাদিস নং ২৪৬৫
রাস্তার হক
কাজী সাইফুল ইসলাম
রাস্তার উপর বসে যারা
লোকের দিকে চাও,
নবীর আদেশ রাস্তা ছেড়ে
বাড়ির ভিতর যাও।
তোমরা বলো রাস্তা খানা
উঠা-বসার স্থান,
কথাবার্তায় সময় কাটে
সুস্থ থাকে প্রাণ।
তাই যদি হয় সবার চাওয়া
রাস্তার দাবী মানো,
সালাম বিনিময় কর এবং
দৃষ্টি নিচে আনো।
কষ্ট যেনো না পায় কেহ
রাখবে সবাই মনে,
সত্য ন্যায়ের আদেশ নিষেধ
দিবে সকল জনে।
পড়ে দেখতে পারো,
এ-সংক্রান্ত খুঁটিনাটি
জানতে পারবে আরও।
www.iqrabd24.com