প্রিন্ট এর তারিখঃ মে ২৫, ২০২৬, ৫:২২ এ.এম || প্রকাশের তারিখঃ মে ২৫, ২০২৪, ১২:২২ পি.এম
নামাজ করো না কাযা

রেফারেন্স সূরা লোকমান আয়াত নং ১৭
নামাজ করো না কাযা
মুহাঃ মুনিরুল ইসলাম (মনির)
নামাজ প্রভুর মহা হুকুম
কায়েম করতে ভবে,
দিনে-রাতে পাঁচ ওয়াক্ত
নামাজ পড়তে হবে।
পড়লে নামাজ নিয়মিত
মনটা থাকে ভালো,
ধূসর কালো কবর ঘরে
পাবে তুমি আলো।
জান্নাতের ঐ চাবি নামাজ
নবীর মুখের বাণী,
এই বিশ্বাসে করলে আমল
তবেই তুমি জ্ঞানী।
শয়তানের ঐ ধোঁকায় পড়ে
নামাজ করলে কাযা,
কিয়ামতের বিচার দিনে
কঠিন প্রভুর সাজা।
নামাজ শেষে দু'হাত তুলে
অশ্রু করলে জমা,
পাপ কালিমা প্রভুর কৃপায়
করে দিবেন ক্ষমা।
www.iqrabd24.com