প্রিন্ট এর তারিখঃ মে ৩১, ২০২৬, ১১:৪০ এ.এম || প্রকাশের তারিখঃ মে ২৪, ২০২৪, ৫:৩৮ এ.এম
রবের কাছে প্রার্থনা

রবের কাছে প্রার্থনা
মোঃ মামুন আল ইসলাম
এই নদী নালা এই খাল বিল পুকুর জলাশয়,
কঠিন তাপে উত্তপ্ত ভুগছে জল শুন্যতায়।
খাঁ খাঁ রোদ্দুর চোখ যদ্দুর দেখা যায় ধূধূ খরা,
পুড়ছে মানুষ জীব জন্তু সকলেই দিশেহারা।
কঠিন উত্তাপ গরম বাতাস দগ্ধ শ্রমিক মজুর,
এসির বাতাসে রয়েছে আয়েসে কিছু সাহেব হুজুর।
সূর্যের তাপে পুড়ে যায় সব পুড়ে বৃক্ষের পাতা,
রাস্তা ঘাটে পুড়ছে শরীর পুড়ছে সবার মাথা।
মাঠের সবুজ মূমূর্ষ প্রায় ফেটে চৌচির মাটি,
জল বিহনে সোনার ফসল কেমনে হবে খাঁটি।
ওগো মোর রব তুমি জানো সব বাঁচাও মোদের প্রাণ,
বিশ্ব জগৎ সৃষ্টি তোমার তোমারই সকল দান।
যত ভুল ত্রুটি করে দাও ক্ষমা এই প্রার্থনা করি,
হে মহিয়ান হে গরিয়ান তোমারেই আমি স্মরি।
যদি তুমি দাও শীতল বাতাস শীতল বারিধারা,
আলহামদুলিল্লাহ পড়বো সবাই হবো আত্মহারা।
রক্ষা করো হে আল্লাহ তোমার মহান সৃষ্টি,
শীতল করো তোমার দুনিয়া দাও রহমতের বৃষ্টি।
www.iqrabd24.com