প্রিন্ট এর তারিখঃ মে ৩১, ২০২৬, ৭:১৫ পি.এম || প্রকাশের তারিখঃ মে ২৪, ২০২৪, ৫:১১ এ.এম
বাংলার কবি

বাংলার কবি
আব্দুস সাত্তার সুমন
ছন্দশ্বরে বাংলার তরে
নজরুল ছিলেন কবি,
শত গল্পে অভিরচে
উন্মোচিত ছবি।
চুরুলিয়া জন্ম তাহার
ক্ষুধার জ্বালা বয়ে..
অল্প শিক্ষায় জীবন যাপন
অসীম কষ্ট সয়ে।
জেল খেটেছে হাজার বাধা
ইসলাম যাহার অঙ্গে,
ছন্দ মালা কাব্য গাঁথা
নানান ধারা রঙ্গে।
কাজী নজরুল জাতির কবি
শিক্ষার পূর্ণ খনি,
নতুন দিনের হাল ধরেছে
সবার শিরোমনি।
আসবে কি আর অমন মানুষ
রচনাতে সেরা,
সাধক ছিলেন সর্বোত্তরে
মানব অন্তর ঘেরা।
www.iqrabd24.com