প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ২৬, ২০২৬, ৬:২৩ পি.এম || প্রকাশের তারিখঃ মে ২৪, ২০২৪, ৫:২১ এ.এম
প্রেমের কবি নজরুল

প্রেমের কবি নজরুল
শেখ মোমতাজুল করিম শিপলু
কাল বদলে সুরের বাঁশি
এলে হস্তে লয়ে,
অগ্নিবীণা ঝংকার তুলে
কলম কালি হয়ে।
কাব্য কানন সুঘ্রাণ হয়ে
ফুটলে তুমি ধরায়,
জগৎ দুঃখে দুখু মিয়া
কর্ম সমাজ গড়ায়।
জ্ঞানের তাপস সুর মূর্চ্ছনার
প্রেম বিলিয়ে গেলে,
বিনিময়ে এই সমাজে
দুঃখ কষ্ট পেলে।
প্রেমের কবি নজরুল তুমি
লৌহ মানব ছিলে,
রাঙালে এই স্বদেশ ভূমি
সত্য জানান দিলে।
ক্ষুরধার তোমার কলমখানা
সাম্যের কথা বলে,
সমাজ রাষ্ট্রের পটভূমি
বিদ্রোহী বীর হলে।
www.iqrabd24.com