1. admin@iqrabd24.com : Admin :
  2. admin@gmail.com : IQRABD24 :
  3. asattarsumon@gmail.com : Abdus Sattar Sumon : Abdus Sattar Sumon
প্রেমের কবি নজরুল - ইকরা
শুক্রবার, ২২ মে ২০২৬, ০২:২৫ পূর্বাহ্ন

প্রেমের কবি নজরুল

  • Update Time : শুক্রবার, ২৪ মে, ২০২৪
  • ২০৯ Time View

প্রেমের কবি নজরুল
শেখ মোমতাজুল করিম শিপলু

কাল বদলে সুরের বাঁশি
এলে হস্তে লয়ে,
অগ্নিবীণা ঝংকার তুলে
কলম কালি হয়ে।

কাব্য কানন সুঘ্রাণ হয়ে
ফুটলে তুমি ধরায়,
জগৎ দুঃখে দুখু মিয়া
কর্ম সমাজ গড়ায়।

জ্ঞানের তাপস সুর মূর্চ্ছনার
প্রেম বিলিয়ে গেলে,
বিনিময়ে এই সমাজে
দুঃখ কষ্ট পেলে।

প্রেমের কবি নজরুল তুমি
লৌহ মানব ছিলে,
রাঙালে এই স্বদেশ ভূমি
সত্য জানান দিলে।

ক্ষুরধার তোমার কলমখানা
সাম্যের কথা বলে,
সমাজ রাষ্ট্রের পটভূমি
বিদ্রোহী বীর হলে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও--
IQRABD24.com সহযোগী আন্তর্জাতিক ইসলামি সাহিত্য পরিষদ এবং Asia Literature Council  
Theme Customized By one host