প্রিন্ট এর তারিখঃ মে ২৫, ২০২৬, ৫:২২ এ.এম || প্রকাশের তারিখঃ মে ২০, ২০২৪, ৩:৩১ এ.এম
অদ্ভুত নিঃসঙ্গতা

অদ্ভুত নিঃসঙ্গতা
হাসান জামান
অপেক্ষা দুঃখময়! তুমি আসোনি বলে
ঘড়ির কাঁটা বেখেয়ালি ইচ্ছে মতো চলে।
সমস্ত বাড়ি নিশ্চুপ! নেই কোথাও কেউ
হারিয়েছে ভাষা!অদ্ভুত নিঃসঙ্গতার ঢেউ!
সকাল হলেই রান্না ঘর থেকে ভেসে
আসতো বাসন মাজার শব্দ। আলুথালু বেশে
গুনগুন কুরআনের ধ্বনি! র্দাঁত মেজে
ড্রেসিং আায়নায় দাঁড়ায় নি কেউ ময়ুরী সেজে!
প্রজাপতি পাখনা ম্যালেনি সারা রাত -
অপেক্ষা আমাদের একান্ত সময় করেছে আত্মসাৎ!
তোমার আমার মাঝে শুয়ে ছিলো ক্ষুব্ধ অন্ধকার
খিদের লড়াইয়ে ব্যস্ত লাল পিঁপড়ার নেই অধিকার !
তুমিতো সেই লাল পিঁপড়া কিম্বা মৌমাছি
কখনো আকাশে উড়ো! কখনো মাটির কাছাকাছি
কতদিন হয়না দেখা তোমার আমার -
জোনাকীরা উড়ে গেলে গাছের শাখায় উঁকি দেয়
দুঃখময় অপেক্ষার রাত !মন ভাংগা সংসার!
www.iqrabd24.com