প্রিন্ট এর তারিখঃ মে ৩১, ২০২৬, ৮:১০ পি.এম || প্রকাশের তারিখঃ মে ১৯, ২০২৪, ২:১৫ পি.এম
মুসাফির

মুসাফির
শেখ মোমতাজুল করিম শিপলু
দাও হে খানা মুসাফিরে
সম বন্টন খাবে,
তুষ্ট হলে ঐ মুসাফির
স্রষ্টার তুষ্টি পাবে।
মুসাফির নয় বন্ধু স্বজন
দিতে হবে আশ্রয়,
ধর্মের তাগিদ প্রেমের বাণী
ধার্মিকের মানতে হয়।
হিংসা বিদ্বেষ শেখায়নি তো
কোনদিনই ধর্ম,
উদারতা মাহাত্ম্য গুণ
ধর্মের অংশ কর্ম।
অহং ছেড়ে মুসাফিরে
বুকে টেনে নিলে ,
ঈশ্বর খুশি তবেই যদি
রহমত বরকত মিলে।
www.iqrabd24.com