প্রিন্ট এর তারিখঃ মে ২৬, ২০২৬, ১০:৫৭ এ.এম || প্রকাশের তারিখঃ মে ১৭, ২০২৪, ১২:১৮ পি.এম
সেই যে নদী

শিরোনামঃ সেই যে নদী
কলমেঃ আব্দুস সাত্তার সমান
ভালোবাসার ছোট নদী
এঁকেবেঁকে চলা,
হাঁটু জলে পানি ধারা
মাটির কথা বলা।
শত শত ছেলে মেয়ে
ছুটে বেড়ায় মাঠে,
সবুজেরই বুকটি চিরে
শান্ত নদীর ঘাটে।
গরু মহিষ হাজার মানুষ
নদীনালা বিলে,
নৌকা বৈঠা বয়ে চলে
কলরবে মিলে।
সোনার কাদা রুপোর মাটি
গত ভরা নদী,
ফিরে যাবে সোনালী দিন
স্বপ্ন দেখা যদি।
আমাদেরই সেই যে নদী
নদী মায়া গহর,
বয়সেরই ভারে এখন
গ্রাম যে এখন শহর।
www.iqrabd24.com