প্রিন্ট এর তারিখঃ মে ৩১, ২০২৬, ১২:৫৮ এ.এম || প্রকাশের তারিখঃ মে ১৭, ২০২৪, ১২:৪৩ পি.এম
পুরুষ টাকার মেশিন

পুরুষ টাকার মেশিন
শেখ মোমতাজুল করিম শিপলু
টাকার মেশিন পুরুষ জাতি
সংসার গ্লানি টানে,
টাকার গন্ধে উন্মাদ স্বজন
কষ্ট না কেউ জানে।
যতক্ষণ ভর আছে টাকা
হয় যে পুরুষ দামী,
ঘাটতি একটু হয়ে গেলে
বদনাম দিবস যামি।
পুরুষ জাতি কুলি মজুর
বয় সংসারের বোঝা,
ওঁৎ পেতে সব চাহিদাতে
আবদার তাদের সোজা।
কত যে ঝড় মাথার উপর
বাঁচার পথটা তিক্ত,
রোজগার কমে দমে-দমে
অশ্রুজলে সিক্ত।
দায়িত্ব সব পুরুষ কাঁধে
এর নাম জীবন ধারা,
সচল পুরুষ অচল হলে
না পায় কারোর সাড়া।
www.iqrabd24.com