প্রিন্ট এর তারিখঃ মে ৩১, ২০২৬, ৭:৩১ এ.এম || প্রকাশের তারিখঃ মে ১৭, ২০২৪, ১২:৫৩ পি.এম
পশ্চিমে সূর্যোদয়

পশ্চিমে সূর্যোদয়
জিয়াউর রহমান
পশ্চিম আকাশে সূর্যটা উঠবে যেই দিন
তোমার তওবার দরজাটা বন্ধ হবে সেই দিন,
বলি যত আছো তোমারা মোমিন মুসলিম
মুখে জপ আল্লাহর নাম হয়ে মিসকিন মিসকিন!!
আরশের মালিক বানাইলেন সৃষ্টির সেরা করে
তাঁর হুকুম পালন করতে পাঠাইলেন পৃথিবীতে,
ত্রিভুবনে এসে গেলে সব বেমালুম ভুলে
জবাব দিতে হবে একদিন তোমাকে পরকালে !!
দুই দিনের ভবে তুমি রঙ্গিন চশমা পড়ে
নাফরমানি করছো তুমি যৌবনের ভারে,
থাকবে না আর সেই বেশি দিন তোমার বাহাদুরি
অন্তিম যাত্রায় তোমার কেউ তো হবে না সাথি !!
পশ্চিম আকাশে সূর্যটা উঠবে যেই দিন
তোমার তওবার দরজাটা বন্ধ হবে সেই দিন,
বলি যত আছো তোমারা মোমিন মুসলিম
মুখে জপ আল্লাহর নাম হয়ে মিসকিন মিসকিন!!
www.iqrabd24.com